সরে দাঁড়ালেন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আবদুল হাকিম প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর প্রার্থিতা প্রত্যাহারের কারণে সাধারণ সম্পাদক পদে এখন লড়াই হবে বঙ্গবন্ধু পরিষদের নীল দলের দুই পক্ষের মধ্যে। গত রোববার বিকেলে সাদা দলের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। শিক্ষকদের একাংশের অভিযোগ, বঙ্গবন্ধু পরিষদের নীল দলের একটি পক্ষের সাধারণ সম্পাদককে সমর্থন দিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে এ প্রসঙ্গে মো. আবদুল হাকিম কোনো মন্তব্য করতে রাজি হননি।