সরে দাঁড়ালেন বিএনপির এক প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের মাত্র দুই দিন বাকি থাকতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আবদুল আজিজ।
গত সোমবার সন্ধ্যায় বোদা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবদুল আজিজ বলেন, ‘বর্তমান চেয়ারম্যান হিসেবে এবারের নির্বাচনে আমারই দলীয় সমর্থন পাওয়া উচিত ছিল। কিন্তু জেলা বিএনপির সভাপতি নিজ ব্যক্তিস্বার্থে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দল থেকে তিনজন প্রার্থী দাঁড় করান।’
জেলা বিএনপির সভাপতি মোজাহার হোসেন বলেন, একাধিকবার বৈঠক করেও একক প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।