সরোয়ারের অন্তর্বর্তীকালীন জামিন বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে গাড়ি পোড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা দুটি মামলায় মজিবর রহমান সরোয়ারের উচ্চ আদালত থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিন আদেশ বহাল রেখেছেন নিম্ন আদালত। গতকাল বুধবার মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন।
ওই দুটি মামলায় বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মজিবর রহমান উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। গতকাল বেলা ১১টায় মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে উচ্চ আদালতের জামিননামা দাখিল করলে বিচারক মো. আলী হোসাইন জামিননামা গ্রহণ করে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখার নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, মজিবর রহমানের বিরুদ্ধে নগরের কাউনিয়া এলাকায় পুলিশের কাজে বাধা দেওয়া ও আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় পেট্রলবোমা ছুড়ে ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগে দুটি মামলা করে পুলিশ।