সরোজিনী নাইডুর কর্ম তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান কবি সরোজিনী নাইডুর জীবন ও কর্ম দেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘কবি সরোজিনী নাইডু স্বর্ণপদক ২০১০ প্রদান’ ও বিক্রমপুর কন্যা সরোজিনী নাইডু গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবি ও বাসসের।সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন গুণী ব্যক্তিকে ‘কবি সরোজিনী নাইডু স্বর্ণপদক ২০১০’ দেওয়া হয়। তাঁরা হলেন এম মাহবুবুজ্জামান (মরণোত্তর) প্রশাসন, অধ্যাপক নাইয়ার সুলতানা (মরণোত্তর) শিক্ষা, ড. জামিলুর রেজা চৌধুরী (বিজ্ঞান ও প্রযুক্তি), অধ্যাপক মুহাম্মদ ফরাস উদ্দিন (অর্থনীতি), সি এম শফি সামি (কূটনীতিক), সৈয়দ শামসুল হক (কবিতা ও সাহিত্য), মুহাম্মদ এ রুমী আলী (ব্যাংকিং), কে এম মাহমুদুর রহমান (জাহাজ নির্মাণ), কাজী সিরাজুল ইসলাম (শিক্ষা), তাজনিন আমান (ব্যাংকিং), নাজ আহমেদ (ব্যাংকিং), এম আর এ তাহা (প্রকৃতি ও সংরক্ষণ), এ কে এম ফারুক আহমেদ (শিল্পপতি), জহির আহমেদ (রপ্তানি উন্নয়ন), প্রকৌশলী মোহাম্মদ আবদুল কুদ্দুস (সড়ক ও জনপথ) ও শরিফ রফিকুল ইসলাম (পানি ও বিদ্যুত্)।কবি সরোজিনী নাইডু জাতীয় স্মৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, হুইপ সাগুফতা ইয়াছমিন, কবি সরোজিনী নাইডু স্মৃতি পরিষদের সভাপতি কফিল উদ্দিন মাহমুদ, পরিষদের উপদেষ্টা এ আর খান ও ভাইস চেয়ারম্যান আহসান হাবিব কোহিনুর বক্তৃতা করেন।