সরোয়ার-কামাল পক্ষের পৃথক কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা ও মামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি বরিশালে বিএনপির দুই পক্ষ পৃথকভাবে পালন করেছে।গত শনিবার বেলা ১১টায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে মহানগর সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ারপন্থী নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। অন্যদিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ১২টায় সমাবেশ ও মিছিল করেন জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ও তাঁর সমর্থকেরা।বরিশালে সরোয়ার ও কামালের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বর্তমানে জেলা বিএনপির কার্যালয় সরোয়ারপন্থীদের দখলে রয়েছে। আর কামালপন্থীরা নগরের দক্ষিণ প্রান্তে তাঁদের কার্যক্রম পরিচালনা করছেন।