সরোয়ারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার উপপরিদর্শক মো. ছিদ্দিকুর রহমান।
২০১৫ সালে ২০-দলীয় জোটের টানা তিন মাসের হরতাল-অবরোধ চলাকালে বরিশালে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ এবং পেট্রল ঢেলে সড়কে অগ্নিসংযোগের ঘটনায় সরোয়ারসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ।