প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে। কিন্তু যে আইনের মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা কালো আইন। এ আইনে বিচার হলে মানবাধিকার ভূলুণ্ঠিত হবে।গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ টি এম আজহার এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এ টি এম আজহার নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, ঢাকার আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।