সর্বজনীন আন্দোলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার দিনব্যাপী কর্মশালা হয়েছে। সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শুরু হওয়া কর্মশালায় সভাপতিত্ব করেন জাসদ জেলা শাখার সভাপতি লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক রাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আজিজুল হক, রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ। রাজিউর রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সমাজতন্ত্রের আন্দোলনকে সর্বজনীন আন্দোলনে পরিণত করতে হবে।