সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় এ খাতে বরাদ্দ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কাভারেজ) অর্জন করতে হলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলো সত্যিকার অর্থে সক্রিয় রাখতে হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর বেসরকারি পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা এ কথা বলেন। স্বাস্থ্য সেবার প্রাপ্যতা ও সহজলভ্যতা বিষয়ক গোলটেবিল বৈঠকটি আয়োজন করে নাগরিক সংগঠন দ্য ঢাকা ফোরাম।
বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রশীদ-ই-মাহবুব, ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম আহমেদ বক্তব্য দেন। মূল বক্তব্য উপস্থাপন করেন হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম মুজাহেরুল হক।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।