সর্বদলীয় সরকারে যোগ দিতে অলিকে আমন্ত্রণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের সঙ্গে সাক্ষাত্ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসায় যান হাছান মাহমুদ।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দিতে অলি আহমদকে আমন্ত্রণ জানিয়েছেন হাছান মাহমুদ।
এ ব্যাপারে এলডিপির এক নেতা প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করতে যাচ্ছে। সংসদে এলডিপির একজন সাংসদ রয়েছেন। তাই এলডিপির চেয়ারম্যানকে ওই সরকারে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অন্যতম শরিক অলি আহমদের এলডিপি।