সর্বধর্ম সম্প্রীতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গতকাল সোমবার সর্বধর্ম সম্প্রীতি সমাবেশ হয়েছে। বীরতারা ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ইউপি কার্যালয়ের মাঠে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। এতে আলোচনা করেন মাওলানা সৈয়দ আলী মিঞা, মাওলানা আবদুল আউয়াল খান চৌধুরী, ব্রাদার গিওম, করুণানন্দ-থেরো, সুভাষ চন্দ্র সাহা, অধ্যক্ষ কেশব চন্দ্র দাস, প্রফুল্ল চন্দ্র বসাক প্রমুখ। বক্তারা বলেন, সব ধর্মের দর্শন হলো মানবপ্রেম। কোনো ধর্মেই জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, বিভেদ ও হানাহানির স্থান নেই। টাঙ্গাইল প্রতিনিধি