সর্বধর্মীয় সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে গতকাল রোববার সর্বধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নাজিরপুর এডিপির শিক্ষা বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মীয় চিন্তকেরা যোগ দেন। নাজিরপুর এডিপি মিলনায়তনে বাংলাদেশ ইমাম পরিষদ ময়মনসিংহ বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জিহাদির সভাপতিত্বে বক্তব্য দেন মওলানা আকবর আলী খান, চণ্ডীগড় মানব কল্যাণকামী অনাথ আশ্রমের পরিচালক নিত্যানন্দ গোস্বামী, ওয়ার্ল্ড ভিশনের ফেইথ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর এন্ড্রু মণ্ডল, নিখিল হাজং প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি