প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে চার পৌরসভায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল সোমবার মরিয়া হয়ে মাঠে নেমে বিজয়ে আশাবাদী প্রার্থীরা। আচরণবিধির তোয়াক্কা না করেই কোনো কোনো প্রার্থীর পক্ষে মিছিলও হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
চারটি পৌরসভার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লড়াই হবে ত্রিমুখী অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীর (স্বতন্ত্র) মধ্যে। শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের পথের কাঁটাও আওয়ামী লীগ। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যেই হবে বলে ধারণা করা হচ্ছে। নাচোল ও রহনপুর পৌরসভায় লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।
চারটি পৌরসভাতেই রয়েছে বিএনপির শক্ত অবস্থান। তবে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ পৌরসভায় জামায়াত শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।