সর্বশেষ তদন্ত কর্মকর্তা কাহার আকন্দের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল শনিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন এ মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৩ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন। এর আগে এই মামলায় ২২৪ জনের সাক্ষ্য জেরা শেষে হয়েছে।
গতকাল আদালতে দেওয়া সাক্ষ্যে আবদুল কাহার আকন্দ গ্রেনেড হামলার ঘটনা, তদন্তের ধারবাহিকতা এবং বিএনপি সরকারের আমলে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার বর্ণনা দেন। ৩ অক্টোবর কাহার আকন্দের বাকি সাক্ষ্য ও সাক্ষ্য জেরার জন্য দিন ধার্য রয়েছে।
ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।