সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার জন্য ছাত্র-জনতার জীবন বিলিয়ে দেওয়ার অবিস্মরণীয় ঘটনাকে স্মরণে এনে অফিস-আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জোর দাবি জানিয়েছেন একটি আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা।
গতকাল জাতীয় প্রেসক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) এ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশের সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি। বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অবনতিও চোখে পড়ার মতো। ভাষার জন্য প্রাণ দেওয়ার নজির পৃথিবীর কোথাও নেই।