সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি। বিশেষ করে আইন-আদালত ও ব্যাংকিং খাতে বাংলা ভাষা ব্যবহারের প্রতি জোর দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশ ও আলোচনা সভায় এই দাবি তোলা হয়।
কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘রাষ্ট্রভাষা হিসেবে বাংলার পূর্ণ প্রতিষ্ঠা চাই। বিশেষ করে বিচারব্যবস্থা, ব্যাংকব্যবস্থা ও গবেষণায় বাংলা প্রতিষ্ঠা করা হোক। বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি মাধ্যম বিলুপ্ত করা হোক ও মূল ধারার বাংলা মাধ্যমকে গুরুত্ব দেওয়া হোক।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির সদস্যসচিব সৈয়দ হারুন-অর-রশীদ, ভাস্কর রাসা, আইনজীবী কাজী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।