সর্বস্তরের মানুষের সহায়তায় কলেজে শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শহীদ মিনারের আদলে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার নির্মাণের কাজ শেষ পর্যায়ে। সর্বস্তরের মানুষের আর্থিক সহায়তায় শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছে। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।
কলেজে শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা অধ্যক্ষ সুলতানা রাজিয়া বলেন, ‘কলেজশিক্ষকদের দেওয়া চাঁদার ৫৭ হাজার টাকা দিয়ে নতুন করে এই শহীদ মিনারটির নির্মাণকাজ শুরু করা হয়। কলেজের শিক্ষার্থীদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়েছে। এ ছাড়া শহরের সর্বস্তরের মানুষ চাঁদা দিয়ে এই শহীদ মিনারটি নির্মাণে সহায়তা দিয়েছেন।’