সর্বস্বান্ত হচ্ছে তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরিফুর রহমান মিনু (৩৪), আশরাফুল ইসলাম দীপু (৩২) ও আকরামুল ইসলাম অপু (২৫) তিন সহোদর। এই তিন সহোদর মিলে ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকার চৌরাসা, মালেংকা, চাম্বলতলা, নয়নচালা, গুইয়াগম্ভীর, মাকড়াই, কুড়িপাড়া, চকদিয়াবাড়ি, দিয়াবাড়ি, পলাশতলী, সিকিবাইদ, রামখালী, সাপুয়াচালা ও কুমারপাড়া গ্রামে জুয়ার সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জুয়ায় লাভবান হচ্ছেন শুধু তিন সহোদর আর নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। জুয়ায় সর্বস্ব হারিয়ে ইতিমধ্যে আত্মহত্যা করেছেন দুই যুবক, নিরুদ্দেশ হয়েছেন দুজন।জুয়ায় অতিষ্ঠ্রহয়ে এসব গ্রামের চার শতাধিক অধিবাসী সম্প্রতি টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়, সিকিবাইদ গ্রামের সাবেক ইউপি সদস্য আবু তালেবের তিন ছেলে মিনু, দীপু, অপু মিলে পাহাড়ের বিস্তৃত এলাকাজুড়ে জুয়ার সাম্রাজ্য গড়ে তুলেছেন।এই চক্রটি এলাকায় ‘কৌটাবাড়ি’ (ছোট একটি কৌটার মধ্যে পয়সা নিয়ে তাতে টাকার বাজি ধরা হয়। দূর থেকে দেখলে মনে হবে, কয়েকজন বসে আড্ডা মারছেন) নামে এক বিশেষ ধরনের জুয়ার আসর চালু করেছেন। দেড় বছর ধরে চক্রটি চৌরাসা বাজারের পূর্বদিকে চাম্বলতলা গ্রামের কাছে বাঁশঝাড় নামক স্থানে ও পলাশতলী, সাপুয়াচালা, সিকিবাইদ, নয়নচালা গ্রামে বনের ভেতর ভাসমান জুয়ার আসর বসাচ্ছেন।Êখবর পাওয়া গেছে, এসব জুয়ার আসরে প্রতিদিন এলাকার কমপক্ষে ৫০০ তরুণ যুবক ও বিভিন্ন বয়সী মানুষ যোগ দেয়। এ ছাড়া উপজেলার অন্যান্য অঞ্চলসহ টাঙ্গাইল জেলার নানা প্রান্ত্রথেকে জুয়াড়ুরা এসব আসরে খেলতে আসে।গত সোমবার দুপুরে সরেজমিনে চাম্বলতলা গ্রামের কাছে গিয়ে কথা হয় পার্শ্ববর্তী মালেংকা গ্রামের সুজাত আলী (৮০) ও আবদুল কাদেরের সঙ্গে। তাঁদের কাছে জুয়ার আসরের কথা জানতে চাইলে বাঁশঝাড়ের দিকে ইশারা দিয়ে বলেন, ওখানে গেলে সব দেখতে পাবেন। তাঁরা আরও বলেন, ‘জুয়ায় এলাকাটা খাইল। কত লোক যে ভিটা হারাইছে, তার কোনো ইয়ত্তা নাই।’ বাঁশঝাড়ের কাছে গিয়ে দেখা যায়, বৃষ্টির মধ্যে পলিথিন টাঙিয়ে দুটি জুয়ার আসর বসেছে।্র্র টাঙ্গাইল সদর থেকে জুয়া খেলতে আসা কালাম মিয়া জানান, চার মাস ধরে তিনি কৌটাবাড়ি খেলার জন্য এখানে আসছেন। জুয়ার আসর থেকে এই তিন সহোদর প্রতিদিন নির্দিষ্ট হারে ‘তোলা’ (নির্বিঘ্নে জুয়া পরিচালনার জন্য প্রদত্ত অর্থ) আদায় করেন। জুয়ার আসর থেকে অর্থ আদায় করে মাত্র দেড় বছরে তিন সহোদর অঢেল অর্থের মালিক হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের এক প্রতিবেশী বলেন, ‘তালেব মেম্বার একজন দরিদ্র মানুষ। দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত হয়ে শয্যাগত। তাঁর তিন পোলা এখন তিনটা মোটরসাইকেল চালায়। এত টাকা আসে কোথা থেকে।’ জেলা প্রশাসকের কাছে আবেদনে এলাকাবাসী জানিয়েছেন, তাঁদের কোনো আবাদযোগ্য জমি এবং বৈধ আয়ের পথ নেই। আকরামুল ইসলাম্র অপু (২৫) স্বীকার করেছেন, তাঁদের জমিজমা বলতে তেমন কিছু নেই। গ্রামবাসীর সঙ্গে কথা বলে এলাকায় জুয়ার ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সাপুয়াচালা গ্রামের বৃদ্ধ আয়েন আলী জানান, ‘কৌটাবাড়ি’ খেলে দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে তাঁর বড় ছেলে জামাল (৩৫) গত বছর আত্মহত্যা করেছেন। জামালের বিধবা স্ত্রী ও দুই নাবালক সন্তানকে নিয়ে বৃদ্ধ আয়েন আলীর কষ্টের শেষ নেই। আয়েন আলী মনের দুঃখে বলেন, ‘জুয়ায় আমার পোলাডারে খাইল। আমার সংসারটাও শেষ।’ নয়নচালা গ্রামের মো. জুয়েল (২৬) জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে এখন ভবঘুরে। তাঁর স্ত্রী রোজিনা একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। এভাবে নয়নচালা গ্রামের হাফিজুর (২৮), কুশারিয়া গ্রামের মনির (২৫), ফজল (২৭), রফিক (৩৫), জহির (৩০), ইলির চালার রুবেলসহ (২৫) আরও অনেকে জুয়া খেলে ইতিমধ্যে সর্বস্বান্ত হয়ে গেছেন বলে নয়নচালা গ্রামের সাইদুর রহমান জানান। পাহাড়ে ভয়াবহ জুয়ার সঙ্গে তিন সহোদরের সম্পৃক্ততার কথা জানতে চাইলে ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘এটা এখন সবাই জানে। জুয়া বন্ধের অনেক চেষ্টা করেছি। টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা সভায় আমার এলাকায় জুয়া বন্ধের দাবিতে বক্তব্য দিয়েছি।’ এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমান বলেন, ‘আমার কাছে জুয়া খেলা সম্পর্কে কোনো অভিযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সহোদরদের মধ্যে সবার বড় আরিফুর রহমান মিনু গত মঙ্গলবার দুপুরে প্রথম আলোর কাছে জুয়ার সঙ্গে তাঁদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমি জড়িত না।’