সর্বহারাদের পোস্টারিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ি বাজার এলাকায় গত রোববার রাতে পূর্ববাংলার সর্বহারা পার্টির নামে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা বন্ধ, গত বছরের ৮ ডিসেম্বর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া বেলাল ও আনিসের মুক্তিসহ নানা দাবি জানিয়ে এসব পোস্টার সাঁটানো হয়। তাড়াশ থানার ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেশ কিছু পোস্টার জব্দ করা হয়েছে।