সর্বোচ্চ পর্যায় থেকে পরিস্থিতি তদারকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের জিম্মি পরিস্থিতি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারক করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র বলেছে, জিম্মিকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবিদাওয়া জানার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে জিম্মি হওয়া ব্যক্তিদের উদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।