সর্বোচ্চ ভূমি কর দেওয়ায় সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর পরিশোধকারী আট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে চট্টগ্রামের চান্দগাঁও সার্কেল ভূমি অফিস। সর্বোচ্চ কর আদায়কারী ভূমি অফিসের তিন কর্মকর্তাকেও সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে গতকাল রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

চান্দগাঁও সার্কেলের উদ্যোগে গত ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত নগরের ষোলশহর, চান্দগাঁও ও কাট্টলী ভূমি অফিসে ‘ভূমি উন্নয়ন কর (খাজনা) মেলা-২০১৬’ অনুষ্ঠিত হয়। মেলায় পাঁচ হাজার ভূমিমালিক সেবা নেন। এতে ১ কোটি ৭ লাখ টাকা ভূমি কর আদায় করা হয়।

মেলায় সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর পরিশোধকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খানসহ আট ব্যক্তিকে ও মেসার্স প্রিচিসান নিটিং সিস্টেম লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী চান্দগাঁও ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও সনৎ কুমার বড়ুয়াকেও সম্মাননা দেওয়া হয়। শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কাট্টলী ভূমি অফিসের মো. ফয়েজুল কবির সিরাজী। ভূমি উন্নয়ন কর মেলার সফল আয়োজক হয়েছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন।