সর্বোচ্চ হাইওয়ে খারদুংলা পাসে সাইকেলে চড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে উঁচু হাইওয়েতে বাইসাইকেল নিয়ে আরোহণ করেছেন নিয়াজ মোরশেদ। ভারতের মানালি থেকে একা সাইকেল চালিয়ে লেহ হয়ে খারদুংলা পাস পয়েন্ট আরোহণ করে এই গৌরব অর্জন করেন তিনি।
এ উপলক্ষে সাইকেল লাইফ এক্সক্লুসিভের পক্ষ থেকে শুক্রবার নিয়াজকে সংবর্ধনা দেওয়া হয় এবং জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, খারদুংলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৩৮০ ফুট উচ্চতায় অবস্থিত। যা এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উঁচু। এখানে খাবার সীমিত, পানি সীমিত, এমনকি অক্সিজেনও সীমিত। চলতি মাসের ৮ তারিখ মানালি থেকে যাত্রা শুরু করেন নিয়াজ। ৫১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৯ জুলাই তিনি খারদুংলা পাসে পৌঁছান। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক লুৎফুল বারী। বিজ্ঞপ্তি।