প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ভেজাল জ্বালানি তেলের ডিপোর সন্ধান ও ভেজাল তেল বিক্রির অভিযোগে উল্লাপাড়া ও সলঙ্গা থানায় পৃথক মামলা হয়েছে। গতকাল সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এই মামলা করে।র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানির অধিনায়ক মোহাম্মদ শহিদুল্লাহ জানান, কালোবাজারি ও উচ্চমূল্যে তেল বিক্রির অভিযোগে সলঙ্গা থানায় এবং ভেজাল তেল তৈরির অভিযোগে উল্লাপাড়া থানায় পৃথক মামলা করা হয়। দুটি মামলায় ব্যবসায়ী টিপু সরকার, আলমাস আলী, আল মামুন ওরফে মামুন, লরিচালক ফিরোজ আলী ও তাঁর সহকারী সুলতান মাহমুদসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। এঁদের সবার বাড়ি বাঘাবাড়ীর আলোকদিয়া গ্রামে।