সলঙ্গা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে আজ সলঙ্গা বিদ্রোহ দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন রায়গঞ্জের সলঙ্গা ও সিরাজগঞ্জ শহরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদেশি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য ব্যবহার করার আন্দোলনের প্রেক্ষাপটে ১৯২২ সালের এই দিনে রায়গঞ্জ থানার সলঙ্গা হাটে গণহত্যা সংঘটিত হয়। যুবনেতা মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা এলাকায় আন্দোলনরত জনতার ওপর ব্রিটিশ পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। এ ঘটনায় কয়েক শ মানুষ মারা যান।