সলঙ্গা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলার সলঙ্গায় মাওলানা তর্কবাগীশ পাঠাগার চত্বরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্রোহী সলঙ্গা নামের সংগঠনের সভাপতি কোরবান আলী। এতে এএসপি মাহফুজ্জামান আশরাফ, মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের ছেলে সৈয়দ শামছুল আলম প্রমুখ বক্তব্য দেন। ১৯২২ সালের ২৭ জানুয়ারি সলঙ্গা হাটে ব্রিটিশবিরোধী আন্দোলন শুরু হয়।