সলঙ্গায় গৃহবধূকে খুনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার চৌধুরী ঘুঘাট গ্রামে স্বামীর হাতে শিপ্রা ভৌমিক (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত শিপ্রা ঘুঘাট গ্রামের পলান ভৌমিকের স্ত্রী। পুলিশ গতকাল বৃহস্পতিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলানসহ তাঁর পরিবারের সবাই পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানান, পলানের সঙ্গে দুই বছর আগে পাবনার সুজানগর উপজেলার কুড়িপাড়া গ্রামের সত্যচরণের মেয়ে শিপ্রার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পলান স্ত্রীকে মারধর করতেন। গত বুধবার রাতেও শিপ্রার সঙ্গে স্বামী ও শাশুড়ির বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পলান স্ত্রীকে মারধর করেন। গতকাল সকালে এলাকাবাসী বাড়িতে কাউকে না দেখে ঘরে ঢুকে শিপ্রার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।