সলঙ্গায় বাস উল্টে শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। 
আজ মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে গোজা ব্রিজ-২ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তার নাম সাদিয়া (৫)। তার বাবার বুলবুল আহম্মেদ। বাড়ি নওঁগা জেলার আত্রাই গ্রামে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঢাকা থেকে রাজশাহীগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত পৌনে দশটার দিকে মহাসড়কের সলঙ্গা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের চাপা পড়ে ঘটনাস্থলেই এক শিশুসহ অন্তত দুজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।