সলঙ্গায় এক ট্রাকের চাপায় আরেক ট্রাকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়ায় সমবায় পেট্রলপাম্পের সামনে সড়ক
দুর্ঘটনায় আজাদুল ফকির (২২) নামে ট্রাকের সহকারী নিহত হয়েছেন।
গতকাল বৃস্পতিবার সকাল আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আজাদুল জেলার সলঙ্গা থানার রয়হাটি গ্রামের আবু সাঈদের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুদল কাদের জিলানী বলেন, সকালে ওই মহাসড়কের সমবায় পেট্রলপাম্প থেকে তেল নিয়ে একটি ট্রাক বের হচ্ছিল।
এ সময় পাম্পের সামনে রাস্তা পার হতে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সহকারী আজাদুলকে সেটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুল মারা যান।
ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।