সলঙ্গায় দুই নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় গতকাল বুধবার সকালে দুই নারীর লাশ পাওয়া গেছে। তাঁরা হলেন সলঙ্গা থানার চর ঘুঘাট গ্রামের রওশন আরা বেগম (৩৫) এবং এক অজ্ঞাতনামা তরুণী (২০)।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, থানার চর ঘুঘাট গ্রামের এশাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী রওশন আরা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে স্বামী তাঁকে পিটিয়ে হত্যা করেন। রাতেই স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়ে যান তিনি। এদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ ৩ নম্বর সেতুর কাছে এলাকাবাসী গতকাল সকালে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ দেখে পুলিশকে খবর দেয়।