সলঙ্গায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সলঙ্গার হোড়গাতিতে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহম্মেদ বলেন, সকালে হোড়গাতিতে সিরাজগঞ্জ থেকে তাড়াশগামী একটি বাসের সঙ্গে হাটিকুমরুল থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের ১৩ জন যাত্রী আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে এনামুল হকের মৃত্যু হয়। এনামুলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। অন্য আহত ব্যক্তিদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।