সলঙ্গায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাঁতী গ্রাম থেকে গতকাল সোমবার ঝুলন্ত অবস্থায় নিরঞ্জন শীল (৪০) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।নিরঞ্জন শীল ভুইয়াগাঁতী গ্রামের মৃত রাজেশ্বর শীলের ছেলে এবং ভুইয়াগাঁতী বাজারের যমুনা হোটেলের মালিক বলে জানা গেছে।পুলিশ জানায়, নিরঞ্জনের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কলহ চলছিল। গতকাল সকালে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি করে ঘরে যান। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন ঘরের মধ্যে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।