সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: সলঙ্গার শ্রীরামেরপাড়া গ্রামের লাবু শেখ (২৬) ও সাখারত হোসেন (২৫) এবং তাড়াশ উপজেলার বেগমপুর গ্রামের হাসেম আলী (৪০)। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাটিকুমরুল মহাসড়ক থানার ওসি নুরুন্নবী জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে সলঙ্গা থানার রামারচর এলাকায় একটি ট্রাকের চাপায় লাবু ও সাখারত নিহত ও একজন আহত হন। এ সময় তাঁরা সড়ক পার হচ্ছিলেন।একই দিন একই স্থানে একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে নছিমনের চালক হাসেম আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।