সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।নিহত ওই দুই নারী হলো সলঙ্গা থানার চাকীপাড়া গ্রামের আবদুল লতিফের স্ত্রী মিনা বেগম (৩৫) ও মেয়ে সনি খাতুন (১০)। হাটিকুমরুল মহাসড়ক থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর আমতলা এলাকায় হাটিকুমরুল থেকে ঘুড়কাগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিনা বেগম ও তাঁর মেয়ে সনি খাতুন নিহত হয়। আহত হয় অটোরিকশার চালকসহ আরও তিনজন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।