প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্র লাঞ্ছিত হওয়ার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্ররা আজিমপুর মোড়ে কমপক্ষে ১০টি বাস ভাঙচুর করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।হল সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় সলিমুল্লাহ মুসলিম হলের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফ ও সাকিব নিসর্গ পরিবহনের একটি বাসে করে মিরপুর থেকে আজিমপুরে আসেন। এ সময় ভাড়া নিয়ে তাঁদের সঙ্গে বাসচালক ও সহকারীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বাসচালক ও তাঁর সহকারী ছাত্রদের লাঞ্ছিত করেন। এর জের ধরে দুপুর আড়াইটার দিকে চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নাহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাফিজ, দর্শন বিভাগের পলাশ, ইতিহাস বিভাগের হাসানসহ অর্ধশতাধিক ছাত্র আজিমপুর ও ইডেন কলেজের সামনে নিসর্গ পরিবহনের গাড়িসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।