সলিমুল্লাহর পরিচালক-ইন্টার্ন চিকিত্সকদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকরি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাংবাদিকদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন ও চারজন ইন্টার্ন চিকিত্সকসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ইটিভির পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মহানগর হাকিম কেশব রায় চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) ঘটনার তদন্ত করে ১১ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯ এপ্রিল ইটিভির একটি দল সংবাদ সংগ্রহের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে যায়। সেখানে পুরান ঢাকার বাসিন্দা মাসুম নামের এক যক্ষ্মা রোগী চিকিত্সাধীন ছিলেন। তিনি চিকিত্সাসেবা পাচ্ছেন না বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ-কর্মীরা সংবাদ সংগ্রহে মিটফোর্ড হাসপাতালে যান। চিকিত্সাধীন মাসুমের কাছে যেতে চাইলে তাঁদের প্রবেশে বাধা দেন কর্মরত ইন্টার্ন চিকিত্সকেরা। এ সময় ইন্টার্ন চিকিত্সকেরা সাংবাদিকদের মারধর করেন এবং তাঁদের ক্যামেরা ভেঙে ফেলেন।
জাকির হোসেনের উসকানিতে সংবাদ-কর্মীদের আটকে রেখে আবার ইন্টার্ন চিকিত্সকেরা মারধর করেন বলে অভিযোগে জানানো হয়।