সলিসিটরের দায়িত্বে অবহেলা আইনমন্ত্রীর নজরে আনার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার নথি নিয়ে সলিসিটরের দায়িত্বে অবহেলার বিষয় আইনমন্ত্রীর নজরে দিতে সংশ্লিস্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নথি যথাসময়ে না পাওয়া এবং নথিতে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকায় উদ্বেগ প্রকাশ করে ত তা খতিয়ে দেখতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।ফাইল যথাসময়ে না পাওয়া ও এতে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকায় উদ্বেগ প্রকাশ করে আদালত বলেছেন, এতে করে আদালতের সময় নষ্ট হয়। মামলা জট সৃষ্টি হয় ও বিচারপ্রার্থীদের দূর্ভোগ পোহাতে হয়। রাষ্ট্রের স্বার্থ রক্ষা হয় না। এতে সলিসিটরের দায়িত্বে অবহেলা প্রকাশ পায়।এ ব্যপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, শুধু সলিসিটর অফিস নয় দেশের বিভিন্ন আদালত ও প্রশাসন কর্তৃপক্ষ সঠিক সময়ে গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র এসে পৌঁছে না। এতে করে রাষ্ট্রীয় সম্পত্তি সংক্রান্তসহ জরুরি মামলা নষ্ট হয়ে যায়। মাহবুবে আলম বলেন, ‘আমি ব্যক্তিগভাবে সলিসিটর অফিস রাখার পক্ষে নই। এক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস রাখা যেতে পারে। এ ছাড়া সরকারি মামলা নষ্ট হওয়ার জড়িতদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান করে রুলস করা যেতে পারে।’যোগাযোগ করা হলে সলিসিটর মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলার নথি ধরে রাখার অবকাশ নেই। রাষ্ট্রপক্ষ যদি নথি না পেয়ে থাকনে, তাহলে তাৎক্ষনিক ভাবে জানানো হলে, আমরা তা পাঠিয়ে দিই। ভুলক্রমে যদি থেকে থাকে, তা জানানো হলেও পদক্ষেপ নেওয়া হয়।’