সশস্ত্র বাহিনী ও সৌদি দূতাবাসের ওমরাহ ভিসা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনী বিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের উদ্যোগে গতকাল শনিবার ‘কেএসএ ওমরাহ ভিসা ফেয়ার ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এ মেলার আয়োজন করা হয়। চাকরিরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের ওমরাহ পালনের জন্য ভিসা প্রক্রিয়ায় সহায়তার জন্য মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আলমুতাইরি এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। সৌদি রাষ্ট্রদূত এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁদের বক্তব্যে সৌদি আরব ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার নিদর্শন হিসেবে এই ওমরাহ ভিসা মেলার আয়োজন করা হয়েছে বলে মত প্রকাশ করেন।
মেলায় উল্লেখযোগ্য সংখ্যক সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা ওমরাহ ভিসার জন্য আবেদন করেন। আইএসপিআর