সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ তাঁকে স্বাগত জানান। খবর আইএসপিআরের।