সশস্ত্র বাহিনী বিভাগের ইফতারে প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর বাসসের।ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ যোগ দেন।এ ছাড়া তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেল এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত অন্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।