সশস্ত্র বাহিনীকে কারিগরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কারিগরি সাহায্য ও প্রশিক্ষণ দেবে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল গ্যারি এল নর্থ গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা ব্যক্ত করেন। খবর বাসসের।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জেনারেল গ্যারি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও ভূমিকারও প্রশংসা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তী সময়ে দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়-সিডর আঘাত হানলে দূর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্রের মেরিন ফোর্স। সেনাবাহিনী ও নৌবাহিনীপ্রধানের সঙ্গে সাক্ষাৎ: জেনারেল গ্যারি এল নর্থ গতকাল ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনীপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে, জেনারেল গ্যারি বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।