সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার আজ বুধবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন। প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে ইফতার-পূর্ব বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

ইফতারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সায়েদুল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, কূটনীতিক কোরের ডিন মাহমুদ ইজ্জাত প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, রাজনৈতিক নেতারা, তিন বাহিনীর সাবেক প্রধানেরা, কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী সেনা মালঞ্চে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধানেরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার স্বাগত জানান।