সশস্ত্র বাহিনীর কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ তাঁকে স্বাগত জানান। সশস্ত্র বাহিনীর কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সশস্ত্র বাহিনী বিভাগে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, প্রতিরক্ষা সচিব খোন্দকার আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।