সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য নির্যাতনের মামলায় চট্টগ্রামে মো. মাসুম নামের এক ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রায় দেন। রায়ে একই সঙ্গে মাসুমকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মাসুম বরিশালের বাবুগঞ্জের আবু ইউসুফের ছেলে। মামলার আইনজীবী এম নাসের চৌধুরী জানান, আড়াই লাখ টাকার জন্য নির্যাতন করায় ২০১২ সালের ১৭ জুন স্বামী মো. মাসুমের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী সুমি আকতার হালিমা। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণ করায় আদালত মাসুমকে এ শাস্তি দেন। মাসুম বর্তমানে পলাতক।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম