প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে তিনজন অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁদের নিয়োগ দেওয়া হয়।নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা হলেন: সহ-উপাচার্য পদে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক নাসরীন আহমাদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সহিদ আকতার হুসাইন। কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ তিনজনের নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।