সহ-উপাচার্যকে হুমকি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিনের কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়েছে দুর্বৃত্তরা। মুঠোফোনে তারা তাঁকে ‘দেখে নেওয়ারও’ হুমকি দিয়েছে। সহ-উপাচার্য আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার সকালে মহিউদ্দিন নামের এক ব্যক্তি পূর্ববাংলার সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে সে আলাউদ্দিন ও তাঁর পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল হক বলেন, সহ-উপাচার্যকে মুঠোফোনে হুমকি দেওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।