সহকর্মী আতিকুর জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। গত রোববার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

আতিকুর রহমানের আইনজীবী আসলাম সরকার জানান, ৬ ডিসেম্বর হাইকোর্টে শুনানি শেষে আদালত আতিকুর রহমানকে জামিনের আদেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে রোববার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

গত ৫ নভেম্বর শিক্ষক আকতার জাহান আত্মহত্যা প্ররোচনা মামলায় আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়।