সহকর্মীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক একই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষকেরা গত বুধবার গভীর রাত পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তাঁর কার্যালয়ে অবরোধ করে রাখেন এবং দোষী শিক্ষকের বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।শিক্ষকেরা জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন বুধবার সকালে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে একই স্কুলের সহকারী শিক্ষক মাহাবুব হোসেন একটি বিষয় নিয়ে বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁর বুকের ওপর চড়ে গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন।