সহকর্মীর গুলিতে কনস্টেবল মৃত্যুর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে সহকর্মীর গুলিতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে বাঘাইহাট পুলিশ ফাঁড়ির কমান্ডার মো. আলী নেওয়াজ বাদী হয়ে এ মামলা করেন। থানা সূত্রে জানা গেছে, মামলায় কনস্টেবল মো. মোক্তাদিরকে আসামি করা হয়েছে। মামলার পর গতকাল বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে গুলির ঘটনায় মামলা হয়েছে। ফাঁড়ির কমান্ডার মো. আলী নেওয়াজ বাদী হয়ে মামলাটি করেন। আনোয়ার হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।