সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির শহরতলি রাঙাপানি এলাকার সুখী নীলগঞ্জে পুলিশ লাইনে সহকর্মীর ভুলে গুলিতে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম পূর্ণ বড়ুয়া। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান জানান, আজ দুপুরে পৌনে ১২টার দিকে কনস্টেবল সৌরভ বড়ুয়ার রাইফেল থেকে ভুল ক্রমে (মিস ফায়ার) একটি গুলি পূর্ণ বড়ুয়ার কোমরে লাগে। ঘটনার পরপরই পূর্ণ বড়ুয়াকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা পর তিনি মারা যান।
এসপি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার মংক্য চিং সাগর জানান, আহত অবস্থায় একজন পুলিশ সদস্যকে নিয়ে আসা হয়েছে। তিনি ছিলেন গুলির আঘাতে আহত। হাসপাতালে চিকিৎসার সময় তিনি মারা গেছেন।