সহকর্মীর হাতে বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব আফ্রিকার দেশ মালাওয়িতে এক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় এক নাগরিক। তাঁরা দুজন সহকর্মী। রাজধানী লিলংগোতে একটি প্রতিষ্ঠানে অর্থ নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশি। তাঁর নাম তারিগ মোহাম্মদ খান। আর ভারতীয় নাগরিকের নাম সেলেমান প্যাটেল। বয়স ১৮ বছর। পুলিশ জানিয়েছে, নিজ কার্যালয়ে বাংলাদেশিকে হত্যা করে তাঁর কক্ষের দরজা বন্ধ করে চলে যান ওই ভারতীয়। তাঁর সঙ্গে আরও তিনজন অজ্ঞাত ব্যক্তি হত্যায় অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।

মালাওয়ি টোয়েন্টিফোর ডটকম